নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বি,এম,এস,এফ’র মহান বিজয়ের ৫০ তম সুবর্ন জয়ন্তী উদযাপন করা হয়েছে।
১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথেই শ্রীপুর উপজেলার মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান বিজয়ের ৫০ তম সুবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষে শহীদদের শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পন করেন বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি নাজিম উদ্দিন মাস্টার ,সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু, দপ্তর সম্পাদক আতিকুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, কার্য নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম মাস্টার ,কোষাধক্ষ্য আব্দুর রহিম ,এবং বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ
উপস্থিত ছিলেন।
এবং মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিএমএসএফ শ্রীপুর উপজেলা কমিটির সকল সদস্যগণ সরকারি নানা কর্মসূচিতে যোগদান করেন। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল, সূর্যোদয়ের সাথে সাথে থানা চত্বরে ৫০ বার তোপধ্বনি, জাতির পিতার প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, উপজেলার সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন,কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনী,চলচ্চিত্র প্রদর্শনী,বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গকে সংবর্ধনা, বিভিন্ন স্থানে উন্নত খাবার পরিবেশন,জাতীয় শপথ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা প্রশাসন আয়োজিত সকল কর্মসূচিতে অংশ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামসুল আলম প্রধান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম, পৌর মেয়র আনিসুর রহমান, মুক্তিযোদ্ধা গণ পর্যায়ের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ছাত্র ছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্যা জনসাধারণ উপস্থিত ছিলেন।
শেষে শ্রীপুর উপজেলা বিএমএসএফ আয়োজিত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয় আলোচনা সভায় শাখার সভাপতি সাংবাদিক নাজিম উদ্দিন মাস্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুল বাতেন বাচ্চু র পরিচালনায় বক্তারা বলেন স্বাধীনতার ৫০ বছরে আজও স্বাধীনতা পায়নি সাংবাদিকরা। নেই সাংবাদিকদের জন্য যুগোপোযোগী আইন। আজও সাংবাদিকরা পরাধীন। বিজয়ের এই দিনে সাংবাদিক সুরক্ষা আইন, পেশাগত মর্যাদা ও সাংবাদিক নীতিমালা সহ ১৪ দফা বাস্তবায়নের দাবী জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শ্রীপুর শাখার নেতৃবৃন্দ।