মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন ও পর্যটকবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ১১ জন নিহত হয়েছে
চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন ও পর্যটকবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ১১ জন নিহত হয়েছে। ছবি: আজকের পত্রিকা
চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেন ও পর্যটকবাহী একটি মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় এখনও পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। নিহত সবাই মাইক্রোবাসের যাত্রী ছিল। তবে প্রাথমিকভাবে কারও পরিচয় পাওয়া যায়নি।
আজ শুক্রবার দুপুরে উপজেলার বড় টাকিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মীরসরাই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন ১১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, এঘটনায় গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, মহানগর প্রভাতী ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার বড় টাকিয়া রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে
জানা গেছে, মহানগর প্রভাতীর যাওয়ার সময় মাইক্রোবাসটি দ্রুত রেললাইন অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে।
মীরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, হতাহতের সংখ্যা বাড়তে পারে। পর্যটকেরা খৈয়াছড়া ঝরণা থেকে ফিরছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছেন তিনি।
মীরসরাই থানায় দায়িত্বরত কর্মকর্তা এসআই সিরাজ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।