মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
প্রতিবেদক:
পূবাইলে কলেজছাত্রীর আত্মহত্যা
গাজীপুর মহানগরীর পূবাইল মেট্টো থানার ৪২ নং ওয়ার্ডের হারবাইদ দক্ষিণ পাড়া এলাকারয় গলায় ফাঁস দিয়ে তাসমিম তাহসিন আলিফ আক্তার (১৯) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন।
রোববার দিবাগত রাত ১টার সময় পুবাইল থানাধীন হারবাইদ এলাকায় এ ঘটনা ঘটে।
তাসমিম তাহসিন আলিফ ওই এলাকার বুলবুল মাস্টারের মেয়ে। তিনি নারায়নকুল ড্রিম মডেল স্কুল এণ্ড কলেজের ছাত্রী।
স্হানীয় সূত্রে জানা যায়, বাসায় কোনো পারিবারিক ঝামেলা ছিল না। কি কারণে আত্মহত্যা করেছে বুঝতে পারছি না। তবে একটি ছেলে মাঝে মধ্যে বিরক্ত করতো। ছেলের কারণে গলায় ফাঁস নিয়েছে বলে আমাদের ধারণা।
রাতে ছেলেটি ফোন করে বলে আমাদের মেয়ে নিজ রুমে গলায় ফাঁস নিয়েছে। পরিবারের সদস্যরা অনেকক্ষণ ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখা যায় গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে।
পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।