মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ,শিক্ষক সমাজ, এনজিও, সামাজিক সংগঠন এবং সুধীজনের অংশগ্রহণে গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ ই জানুয়ারি মঙ্গলবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ হল রুমে শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী কমিশনার ভূমি মোঃ সাইদুল ইসলামের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজীব আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক,গাজীপুর ও রিটার্নিং কর্মকর্তা গাজীপুর।
বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন।
গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন বলেন, “আমি মনে করি যার যে কাজ সেই কাজ সঠিকভাবে পালন করলেই সুন্দর আগামীর বাংলাদেশ গঠন সম্ভব হবে।
বক্তব্যে জেলা পুলিশ সুপার বলেন, আপনারা শুধু মনে করেন পুলিশই সব কাজ করবে। তাহলে কিভাবে সম্ভব বলেন? রাস্তা আটকায়, রাস্তায় জ্যাম একবার ভাবুন তাই উত্তর পেয়ে যাবেন।
এছাড়াও অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তা, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ-প্রধান শিক্ষক, এনজিও, সামাজিক ও সুধীজন।