আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :
মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের পূর্ব পয়লা গ্রামে হযরত শাহ কছিম উদ্দিন আহমদ ওয়ায়েছি দরবার শরীফে শনিবার ( ২৫ অক্টোবর ) বাদ যোহর হযরত শাহ কছিম উদ্দিন আহমদের সহধর্মিণী হযরত ইনসানা বিবির ৫৮ তম ওফাত দিবস উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহ্ মোঃ নিজাম উদ্দিন আল ওয়ায়েছির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন হযরত শাহ বাহরাইন আল ওয়ায়েছি, হযরত শাহ্ হোসেন রফিকুল হক আল ওয়ায়েছি হযরত হারুন চিসতিসহ দেশের বিভিন্ন ওয়ায়েছি দরবার শরীফে থেকে আগত আলোচক বৃন্দ।
মোঃ রফিকুল ইসলাম আল ওয়ায়েছির সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মোঃ জহিরুল আল ওয়ায়েছি, মোঃ আশরাফুল ইসলাম আল ওয়ায়েছি, মোঃ রফিকুল ইসলাম আল ওয়ায়েছি, মোঃ সাইফুল ইসলাম আল ওয়ায়েছি, তানভীর মাহমুদ আবিরসহ ভক্ত ও আশেকান বৃন্দ।