মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুরে গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্ক জোরদার ও স্থানীয় সমস্যা সমাধানে করণীয় নিয়ে বিএনপির উদ্যোগে এক গ্রাম্য বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিধাই বাজারে এ বৈঠক হয়। এতে সাধারণ খেটে-খাওয়া মানুষ, স্থানীয় বাসিন্দা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।