নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘ড. ইউনূস বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আর না হলে জাতির জন্য নেমে আসবে মহাবিপর্যয়।’
আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। এর আগে একই বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান এখনই সংশোধন করতে হবে এমন কোনো কথা নেই।
সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় উপস্থিত হন দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
এসময় ৫ আগস্ট পরবর্তী দেশের সংবিধান সংস্কার, বিচার ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে নানা সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন বক্তারা। তুলে ধরেন নির্বাচনী মাঠ পর্যায়ের নানা অসঙ্গতি। সরকারের প্রতি নির্বাচন কেন্দ্রিক পরামর্শ ও বিভিন্ন দাবি-দাওয়ার কথাও জানান বক্তারা।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমি নির্বাচন কমিশনকে বলতে শুনলাম, সিসিটিভির ব্যাপারে তারা নাকি রাজি হচ্ছে না। কেন হচ্ছে না? সিসিটিভি ফুটেজ থাকা উচিত