মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর মাওনা হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের এমপির বাজার (মুলাইদ )এলাকা থেকে ২৭,০৭,২০২৫ ইং রবিবার বেলা ২:১৫মিনিটে প্যারাডাইজ স্পিনিং মিলের সামনে থেকে( ৪০০)পিছ ইয়াবা সহ দুইজনকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলীর নির্দেশে এসআই জুয়েল বর্মন এর নেতৃত্বে,মোবাইল টিম পরিচালনা করে ৪০০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেন।
আটকৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার পিতলগঞ্জ গ্রামের আব্দুল করিমের ছেলে আলমগীর(৩৫), একই এলাকার রতন মিয়ার ছেলে কনক মিয়া(২৬)কে মাদকদ্রব্য ইয়াবা সহ গ্রেফতার করা হয়।
এই অভিযান পরিচালনা করে এস আই জুয়েল বর্মন,এটি এস আই মোঃ.আব্দুল গফুর, মোখলেছুর রহমান, পল্টন মিয়া, রাজন আহমেদ, জাহিদুল ইসলাম।
এসআই জুয়েল বর্মন বলেন, মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলীর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দুজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মুলাইদ এলাকায় অবস্থান করিতেছে। তাৎক্ষণিক মোবাইল টিম নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে আটক করা হয়। এবং আটককৃত আলমগীর এর দেহ তল্লাশী করা কালে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পাশের পকেট হইতে একটি নীল রংয়ের জিপারে রক্ষিত ২০০ (দুই শত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন (০.১০×২০০)= ২০ গ্রাম, আনুমানিক মূল্য-(৩০০×২০০) =৬০,০০০/= (ষাট হাজার) টাকা, ২। কনক মিয়া (২৬) এর দেহ তল্লাশী করা কালে তার পরিহিত জিন্স প্যান্টের সামনের বাম পাশের পকেট হইতে একটি নীল রংয়ের জিপারে রক্ষিত ২০০ (দুই শত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন (০.১০×২০০)= ২০ গ্রাম, আনুমানিক মুল্য-(৩০০×২০০) =৬০,০০০/= (ষাট হাজার) টাকা আসামীদ্বয় নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার করা হয়।
মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আইয়ুব আলী দেশ টিভি বাংলা কে বলেন গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারি শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন যাবত এই দুইজন মাদকদ্রব্য ইয়াবা সরবরাহ করিয়া আসিতেছে। গতকাল সংবাদ এর সততা সহ একটি মোবাইল টিম তাদেরকে ৪০০ পিস ইয়াবা সহ আটক করা হয়। এবং মাদক নিয়ন্ত্রণ দ্রব্য আইন অনুযায়ী আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।