মো: আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ অটোরিকশা চলাচলে বাঁধা দেওয়ায় এক অটোরিকশার চালকের হাতে হেনস্তার শিকার হয়েছেন এক পুলিশ সদস্য।
বুধবার দুপুরে উপজেলার জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হেনস্তার শিকার ওই পুলিশ সদস্যের নাম কমল।তিনি মাওনা হাইওয়ে থানায় এসআই হিসেবে কর্মরত আছেন। মহা সড়কে অটোরিকশা চলাচলে বাঁধা দেওয়ায় এক পুলিশ সদস্যকে অটোরিকশায় এক কিলোমিটার ঝুলিয়ে নেওয়ার একটা ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ ঘটনায় বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান,দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক অটোরিকশা চালককে সড়কের পাশে দাঁড় করান।এ সময় মহা সড়কে চলাচল করতে নিষেধ করেন হাইওয়ে পুলিশের একজন সদস্য। এরপর অটোরিকশা চালক ওই পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে জৈনা বাজার থেকে স্কয়ার মাস্টারবাড়ি নিয়ে যান।অন্য পুলিশ সদস্য এবং সাধারণ জনতা অটোরিকশা আটক করে পুলিশ সদস্যকে উদ্ধার করেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আয়ূব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার দুপুরে অবৈধ অটোরিকশা বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মহাসড়কে অটোরিকশা চলাচলে নিষেধ করায় এক অটোরিকশা চালক এ পুলিশ সদস্যকে অটোরিকশায় ঝুলিয়ে এক কিলোমিটার নিয়ে যায়।