স্টাফ রিপোর্টার :
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় পতিত আ`লীগের সাবেক সংসদ সদস্য রুমানী আলী টুসীর ঘনিষ্ঠ কর্মী আমিনুল ইসলাম স্থানীয় এক ব্যবসায়ী পরিবারের ওপর হামলা চালিয়েছে। বনবিভাগের জমির দখলদারিত্ব বিক্রি করে ফেলার পরও পুনরায় ভবানীপুর বেপারী পাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে ব্যবসায়ী জহিরুল হক ও জাহিদুল হাসানের কাছে চাঁদা দাবি আমিনুল। একই এলাকার লাল মিয়ার ছেলে আমিনুলকে তার দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার দুপুরে জহিরুল হকের বাড়ির সামনে গিয়ে তার ছোট ভাই জাহিদ হাসানের ওপর হামলা করে। আমিনুলের নেতৃত্বে তার ভাড়াটে সন্ত্রাসী বাহিনী জাহিদকে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে যায়। জহিরুল জানান, তাদের বাড়িতে যাওয়ার রাস্তা নির্মাণের জন্য ৫ বছর আগে আমিনুলের কাছ থেকে অল্প একটু জমি কিনেন। ওই জমি মূলত বনবিভাগের। আমিনুল দখল করে রেখেছিল। পরে আমাদের কাছে দখলদারিত্ব বিক্রি করে ফেলে। কেনা জমিতে রাস্তা প্রশস্ত করার কাজ শুরু করলে পুনরায় আমিনুল আমাদের কাছে টাকা দাবি করে। টাকা না দেওয়ায় সন্ত্রাসী নিয়ে আমার ভাই জাহিদের ওপর হামলা করে। কুপিয়ে আহত করে। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন জাহিদ।
আহত জাহিদ জানান, ভূমিদস্যু আমিনুল আওয়ামীলীগের সময় বনবিভাগের অনেক জায়গা বিক্রি করেছে। গত নির্বাচনে টুসীর কর্মী হয়ে ভোট চেয়েছে। পুরো এলাকার মানুষকে অতিষ্ঠ করে তুলে ছিল। এখন রং বদল করে ফেলেছে। তিনি বলেন,আমাদের ওপর হামলা করে আবার আমাদের বিরুদ্ধেই মামলা করেছে।
জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম দেশ টিভি বাংলা কে বলেন, এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।