অনলাইন ডেস্ক:
যেই বক্তব্যের কারণে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে দেশব্যাপী বিক্ষোভ
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন
গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশে থেকে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার পদত্যাগ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে দেশব্যাপী চলছে নানা আলোচনা-সমালোচনা।
সম্প্রতি মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, ‘শেখ হাসিনা পদত্যাগ করেছেন বিষয়টি তিনি শুনেছেন, তবে তার কাছে এসংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।