বদলগাছী নওগাঁ প্রতিনিধি :
র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় ২৯ আগস্ট ২০২৪ তারিখ ১৯৩০ ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছী থানাধীন লক্ষীপোল বুজরুক এলাকায় অভিযান পরিচালনা করে ২৭.৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোছাঃ কুলসুম (৩৫), স্বামী-মোঃ আব্দুল জলিল, সাং-লক্ষীপোল, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ কে গ্রেফতার করে।
এবং পলাতক আসামী মোঃ আব্দুল জলিল, পিতা-মৃত আব্বাস উদ্দিন, সাং-লক্ষীপোল, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ।
পলাতক আসামী জলিল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ধৃত আসামী স্ত্রী কুলসুম এর মাধ্যমে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। অদ্য ২৯-০৮-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল নওগাঁ জেলার বদলগাছী থানাধীন লক্ষীপোল বুজরুক এলাকা থেকে কলা বাগানের ভিতর মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাটির নিচে অভিনব কায়দায় মজুদ করে রাখার সময় কুলসুম কে আটক করে এবং জলিল কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে কুলসুম এর দখলে থাকা অবৈধ মাদকদ্রব্য ২৭.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী নওগাঁ জেলার বদলগাছী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।