নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় জোরপূর্বক জমি দখল । আহত-৩, থানায় অভিযোগ।
গত মঙ্গলবার ( ১১ ই জুন) দুপুর অনুমান ১২ টায় উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের গাজীপুর পূর্ব পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানাযায় , মৃত আঃ কাদিরের ছেলে আলহাজ্ব জামাল উদ্দিন ব্যপারী বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাতনামা ২৫/৩০ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোক্তরা হলেন.. ১। আঃ বারেক (৬৫) পিতা- মৃত ইছামুদ্দিন ২। মোঃ ইমন (২২) পিতা- মোঃ লিটন মিয়া ৩। মোঃ জিয়া (৩৫) পিতা- মৃত মুছলেম উদ্দিন ৪। মোঃ খোকা (৫৮) পিতা- মৃত বেড় শেখ ৫। মোস্তাফিজুর রহমান (২৭) পিতা- মোঃ খোকা ৬। মোঃ নিজাম উদ্দিন (৫০) পিতা- মৃত মাছুম আলী ৭। মোঃ হেলাল সরদার (৪০) পিতা- মৃত আঃ রহমান সরদার ৮। মোঃ শহিদ (৪৪) ৯। মোঃ শরিফ (২৮) ১০। মোঃ লিটন (৪২) সর্ব পিতা- আঃ বারেক ১১। মোঃ জসিম (৪০) পিতা- হেলিম, অভিযোক্তরা হলেন, ২নং গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের বাসিন্দা।
অভিযোগ কারী আলহাজ্ব জামাল উদ্দিন ব্যপারী বলেন,
দীর্ঘদিন যাবত জমি জমার বিষয়াদি নিয়ে শত্রুতা পোষণ করে আসছে আমাদের মালিকানাধীন জমি অন্যায় ভাবে জবর দখল করার লক্ষ্যে পায়তারাসহ ষড়যন্ত্র করে আসতে থাকে। প্রায় সময় আমাদের জমিতে আসিয়া বিভিন্ন স্থাপনা নির্মাণ করিয়া জবর দখল করার চেষ্টা করে। গত( ১১ই জুন) দুপুর ১২ টার সময় আ.বারেকের নেতৃত্বে উল্লেখিত ১১ জন সহ অজ্ঞাতনামা বিবাদীরা দা, লাঠি, লোহার রড, বাঁশের লাঠি সহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হইয়ে। আমার বসত বাড়ীর পশ্চিম পাশে আমার মালিকানাধীন জমিতে অনধিকার প্রবেশ করিয়া জমিতে নেট তারের বেড়া দিয়ে জমি দখল করার সময় আমার ছেলে আজিজুল, জমিতে গিয়ে বাধা প্রদান করিলে, বিবাদীরা আমার ছেলেকে খুন করার উদ্দেশ্যে আমার ছেলের মাথা থেকে পা পর্যন্ত লাঠি ও লোহার রড দিয়া এলোপাথারী ভাবে মারপিট করিয়া গুরুতর জখম করে।
এসময় আমার ছেলের সাথে থাকা একটি এন্ড্রয়েট মোবাইল সেট মূল্য অনুমান ১৮ হাজার টাকা এবং আমার ছেলের প্যান্টের ডান পকেট হতে, ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং প্যান্টের বাম পকেট হইতে ৫০,হাজার টাকা নিয়া যায়। আমার ছেলের ডাক চিৎকার শুনিয়া, আসপাশের লোকজন সহ আমার স্ত্রী জামিনা খাতুন, আমার নাতি সোহেল ও আমার ছেলের স্ত্রী রুবি আক্তার, ফিরাইতে গেলে বিবাদীগণ তাদেরকেও এলোপাথারী ভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ব্যাথাযুক্ত জখম করে। বিবাদী লাঠি ও লোহার রড দিয়া আমার নাতির দুই বাহুতে, পিঠে, দুই পাসহ মাথায় আঘাত করে ব্যাথাযুক্ত জখম করে। আমার ছেলের স্ত্রীর পড়িধেয় কাপড়ে ধরিয়া টানা হেচড়া করিয়া শ্লীলতাহানি ঘটায় এবং আমার ছেলের স্ত্রীর গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন নিয়া যায়, যাহার মূল্য অনুমান ৫৫ হাজার টাকা। আমার স্ত্রীর শরীরের বিভিন্ন স্থানে কিল, ঘুষি ও লাথি দিয়ে মারাত্বক জখম করে। একপর্যায়ে বিবাদীগণ তাদেরকে মারপিট করে গুরুতর জখম করে। তারা জমিতে নেট দিয়ে বেড়া দেয় বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে চলে যায়।
আমার মেয়ের জামাতা কবির হোসেন, লোকজনের সহায়তায় অটোরিক্সা যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে। কর্তব্যরত ডাক্তার তাদের জখমের চিকিৎসা করেন। সংবাদ পাইয়া আমি হাসপাতাল আসিয়া ঘটনার বিস্তারিত শুনিয়া শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।
অভিযুক্ত আ: বারেক বলেন, আমি দীর্ঘদিন আদালতে মামলা করে ডিগ্রী পেয়েছি তাই আমি লোকজন নিয়ে জমি দখল করেছি। তবে মারামারির বিষয়টি আমি বলতে পারছি না।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আকবর আলী খান বলেন, জমি দখলের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তের সাপেক্ষে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।