মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুসি এমপির আগমন উপলক্ষে কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং সকল মাধ্যমিক বিদ্যালয়,দাখিল মাদরাসার যৌথ উদ্যোগে গণসংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার ৭ মার্চ বলদীঘাট জান মাহমুদ উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও গাজীপুর জেলা যুবলীগের সদস্য কামরুল হাসান মন্ডলের সভাপতিত্বে ও কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক রুমানা আলী টুসি এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এডভোকেট শামসুল আলম প্রধান,চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ,আলহাজ্ব আব্দুল জলিল বি এ, সাবেক চেয়ারম্যান শ্রীপুর উপজেলা পরিষদ, এডভোকেট আজিজুল হক আজিজ, চেয়ারম্যান কাওরাইদ ইউনিয়ন পরিষদ, আলহাজ্ব আহসান উল্লাহ, সাবেক ভিপি শ্রীপুর রহমত আলী মুক্তিযোদ্ধা কলেজ, অবসরপ্রাপ্ত এ এস পি আব্দুল কাদির, মোঃ কাজিম উদ্দিন প্রধান, সাবেক সভাপতি কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ, আবুল কাশেম, সাবেক সাংগঠনিক সম্পাদক কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ, কামাল পারভেজ, সভাপতি কাওরাইদ ইউনিয়ন কৃষকলীগ, ফারুক হোসেন মৃধা, সাধারণ সম্পাদক কাওরাইদ ইউনিয়ন যুবলীগ ও কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় প্রধান অতিথির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানে কাওরাইদ ইউনিয়নের সকল মাধ্যমিক মাদ্রাসা কতৃপক্ষকে পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করে প্রতিমন্ত্রী বলেন, এই অর্থ আমার পক্ষ থেকে কোমলমতি শিক্ষার্থীদের জন্য ভালবাসার সামান্য উপহার। আপনারা এই অর্থ দিয়ে শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় কিছু ক্রয় করে তাদের পড়াশোনায় মনোযোগী করবেন। এরপর প্রতিমন্ত্রী বিভিন্ন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন।