মোঃ আব্দুল বাতেন বাচ্চু
নিজস্ব প্রতিবেদক:
প্রতিদিন কয়েক হাজার মানুষের চলাচল করতে হয় গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ঘাটে নৌকা দিয়ে।
দূর-দূরান্ত থেকে আসা লোকজনকে জিম্মি করে ৩ টাকার ভাড়া এখন ১০ টাকা আদায় করে নিয়েছে। নদী পার হলে যাত্রী প্রতি -১০ টাকা আর মোটর সাইকেল প্রতি ২০ থেকে ৩০ টাকা আদায় করছে জোর করে।
অথচ মোটরসাইকেল ১০ টাকা ভাড়াই যথেষ্ট। মাত্র ২০০ থেকে ২৫০ মিটার দীর্ঘ নদী পারাপারে যাত্রীদের এ ভোগান্তির শিকার হতে হচ্ছে। ৩ টাকার ভাড়া ১০ টাকা আদায়ের অভিযোগ যাত্রীদের। এ অনিয়ম বন্ধ করার জন্য নেয়া হচ্ছে না কোন পদক্ষেপ বলে জানিয়েছেন কয়েকজন ভুক্তভোগী।
ভাড়া নিয়ে নৈরাজ্যের অভিযোগ। আবার রাত হলেই মানুষকে জিম্মি করে আরো বাড়তি ভাড়া আদায় করছে এমন অভিযোগ উঠেছে। গোসিংগা ঘটে সঠিক নির্ধারিত ভাড়া আদায়ের চার্ট টানানোর দাবি জানিয়েছেন দুই পাড়ের লোকজন।
ওই ঘটে টাকা আদায়কারী গনি আমিন নামে একজন বলেন, আমি শুধু টাকা আদায় করি। এ ঘাটের ইজারাদার মুছা মোড়লের সাথে কথা বলেন। ইজারাদার মো.মুছা মোড়লের সাথে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন, নৌকা ভাড়াসহ ১০ টাকা নেওয়া হয়। তাছাড়া এ বিষয়ে সবাই জানে।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম দৈনিক সময়ের কাগজকে বলেন, গোসিংগা ঘাটের ইজারা ওরা কোথায় থেকে নিয়েছে তা খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।