নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকায় মো. তামিম হোসেন(২৫) তার স্ত্রী ফাতেমা আক্তার(২২)কে পারিবারিক কলহের জেরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে (দা) কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার সকালে গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকায় থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়,পারিবারিক কলহের জেরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার স্ত্রী ফাতেমা আক্তারকে হত্যা করেন। ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন এবং নিহতের স্বামী ঘাতক তামিম হোসেন কে এলাকাবাসী ধরে পুলিশের কাছে হস্তান্তর করেন।জানা যায় উক্ত হত্যাকারী একজন মাদক ব্যবসায়ী ও মাদক সেবী। হত্যাকারী তামিম হোসেন ধামরাই উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের হাতকোড়া এলাকার আব্দুল বারেকের ছেলে।
এ বিষয়ে ধামরাই থানার (ওসি) অপারেশন নির্মল কুমার দাস সাংবাদিক দের জানান মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।