শ্রীপুর, গাজীপুর, প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের পল্লী বিদ্যুৎ এলাকায় রেশমা আক্তার (৩৫) নামে আত্মহত্যা করতে আসা এক নারীকে উদ্ধার করলো এলাকাবাসী।
গত বুধবার রাত ০৮ ঘটিকার দিকে কাওরাইদ পল্লী বিদ্যুৎ এলাকার সামনের রেললাইনের উপর অজ্ঞাত এক মহিলাকে শুয়ে থাকতে দেখেন স্থানীয়রা।
এই সময় তাকে কারণ জিজ্ঞেস করলে জানায় তিনি আত্মহত্যা করতে রেললাইনে শুয়ে আছে।
অনেক চেষ্টার পরেও তাকে রেললাইন থেকে সরাতে না পারলে স্থানীয়দের পরামর্শে পুলিশের জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তা চাওয়া হলে শ্রীপুর থানা থেকে কর্তব্যরত এ এস আই সুলতান মাহমুদের টিম এসে স্থানীয় ইউ পি সদস্যদের সহায়তায় উক্ত নারীকে উদ্ধার করা হয়।
জানা যায় উক্ত নারীর বাড়ি চুয়াডাঙ্গা জেলার সুবলপুর গ্রামে। উনার নাম রেশমা আক্তার পিতাঃ আবুল হোসেন।
কর্তব্যরত পুলিশ সদস্য উক্ত নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করলে জানা যায় পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে ঝগড়া করে উনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। বর্তমানে উনি মানষিক ভাবে অনেকটা ভেঙ্গে পড়েন।
পুলিশ ও স্থানীয় ইউ পি সদস্য নুরুল ইসলাম এবং আব্দুস ছামাদ মৃধা উক্ত নারীকে তার পরিবারের সম্মতিক্রমে মহিলা ইউ পি সদস্য পারভীন আক্তার নিশির কাছে হস্তান্তর করেন
পরে রেশমা রং পরিবারের লোকজন এসে নিয়ে যায়।