ভালুকায় ডিবি’র হাতে গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। দেশ টিভি বাংলা
খোরশেদ আলম জীবন
ভালুকায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে গাঁজাসহ কামাল নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তার কাছ থেকে আধাকেজি গাজা উদ্ধার করা হয়।
জেলা ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে ময়মনসিংহে। এরই অংশ হিসাবে ডিবির এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ বুধবার রাতে ভালুকা উডজেলার বিরুনীয়া ইউনিয়নের কংশেরকুল থেকে আধাকেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তার নাম কামাল মিয়া। সে গফরগাঁওয়ের পাগলা থানার মুখী দণিপাড়ার চাঁন মিয়ার ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।