নিজস্ব প্রতিবেদক:
ঢাকার সাভারের জোড়পুল এলাকার একটি ভাড়া বাসা থেকে মারুফ হোসেন (৩৫) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, বুধবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নামা গেন্ডা এলাকার মৃত মেজবা উদ্দিন মন্টুর ছেলে মারুফ হোসেনকে একটি পিস্তলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারুফের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বৃহস্পতিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে সাভার মডেল থানার তদন্ত (ওসি) নূর মোহাম্মদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মারুফ হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।