নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ভালুকায় ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৯০ বোতল ভারতীয় মদ এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইশিয়াক আহমেদ জানান
এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহাসড়কের একটি স্থানে সন্দেহভাজন প্রাইভেটকার থামিয়ে তল্লাশি করা হয়। এসময় গাড়ি থেকে ভারতীয় ৯০ বোতল মদ প্রাইভেটকার সহ একজনকে আটক করে হাইওয়ে পুলিশ।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদকবিরোধী অভিযানে পুলিশের এ তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।