ঘিওরে এসডিআই সমৃদ্ধি কর্মসূচির আওতায় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়
আল মামুন ভ্রাম্যমান প্রতিনিধি :
এসডিআই সমৃদ্ধি কর্মসূচির আওতায় বালিয়াখোড়া ইউনিয়নে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রবিবার ১৮ মে সকালে এসডিআই সমৃদ্ধি কর্মসূচি বানিয়াজুরী শাখা এর আয়োজনে ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কোশুন্ডা জনতা সংঘ মাঠে এ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বালিয়াখোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আওয়াল খানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক( সিইও ) এসডিআই সামছুল হক।
আঞ্চলিক ব্যবস্থাপক এসডিআই মানিকগঞ্জ মোঃ শামীম হোসেন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোনাল ম্যানেজার এসডিআই ধামরাই জোন অভিজিৎ কুমার দেবনাথ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ শাহিন মিয়া ( হাসিন ) প্রমূখ।
দিনব্যাপি এ খেলায় সব বয়সীরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।