মিম আক্তার,
বিশেষ প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত প্রাইভেটকার চাপায় মোটরসাইকেল চালক ফয়সাল আহমেদ ( ২৫ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ জুন) দুপুর ৩ টার দিকে উপজেলার এমসি বাজার -শ্রীপুর আঞ্চলিক সড়কের তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়সাল আহমেদ উপজেলার কাওরাইদ ইউনিয়নের উত্তর পেলাইদ গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে। সে স্থানীয় ছাতির বাজার ডিবিএল কারখানার শ্রমিক ছিল।
নিহতের চাচাত ভাই জালাল বলেন,দুপুরে শিমুলতলা এলাকায় বন্ধুর বাড়িতে দাওয়াত খেয়ে কর্মস্থলে যাওয়ার পথে বৃন্দাবন মোড়ে অজ্ঞাত প্রাইভেটকার তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক এসআই কবির হোসেন দেশ টিভি বাংলা কে বলেন,সড়ক দুর্ঘটনায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক জনের মৃত্যু হয়েছে, এমন খবর পেয়ে হাসপাতালে গিয়ে কাউকে পাওয়া যায়নি।