ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের শম্ভূগঞ্জে স্বপন ভদ্র(৫৫) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে সন্ত্রাসী সাগরকে ৪ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ। শনিবার বেলা প্রায় সাড়ে ১১টার দিকে শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত স্বপন ভদ্র শম্ভুগঞ্জের মাঝিপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি তারাকান্দা উপজেলার কাকনি ইউনিয়নের জগেশ চন্দ্র ভদ্রের ছেলে বলে জানা গেছে। একসময় তিনি স্থানীয় দৈনিক পত্রিকায় কাজ করতেন।ঘাতক সাগর মাঝিপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে বলে জানা গেছে এবং সে মাদকাসক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাংবাদিক স্বপন ভদ্র জমি বেচাকেনার কাজ করতেন। ঘটনার দিন সকালে সাগরসহ তিনজন সাংবাদিক স্বপন ভদ্রকে মাঝিপাড়ার বাসা থেকে ডেকে বের করেন।বের হতেই সাগর স্বপন ভদ্রের হাতে কোপ দেয়। এসময় সময় স্বপন ভদ্র দৌড়ে পালানোর চেষ্টা করে। দৌড়ে পালানোর সময় সে পড়ে যায়। এসময় সাগর তার ঘাড়ে কোপ দেয়। এতে স্বপন ভদ্র গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক)হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম বলেন, কেন বা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানার চেষ্টা চলছে। ঘাতক সাগর মাদকাসক্ত ছিল।লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের মর্গে রয়েছে।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।