মোঃ আব্দুল বাতেন বাচ্চু:
গাজীপুরের শ্রীপুরে বাকপ্রতিবদ্ধী এক নারীকে (৬০) ধর্ষণের অভিযোগে মফিজ উদ্দিন (৬০) নামে এক জনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছে ।
গত সোমবার(৪ মার্চ) সকালে ২নং গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের আশ্রয়ন প্রকল্প থেকে মফিজ উদ্দিনকে আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা।
অভিযুক্ত মফিজ উদ্দিন উপজেলার গাজীপুর ২নং ইউনিয়নের নিউ মাওনা গ্রামের আত্তস আলীর ছেলে। সে নিজ মাওনা এলাকায় একটি করাতলে কাজ করেন।
স্থানীয়দের বরাত দিয়ে মাওনা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিন্টু মিয়া বলেন, ভুক্তভোগী ওই নারী নয়াপাড়া আশ্রয়ন প্রকল্পের ১৩৫ নম্বর ঘরে বসবাস করতেন। রবিবার রাতে মফিজ উদ্দিন গোপনে ওই নারীর ঘরে প্রবেশ করে। পরে সকালবেলা আশ্রয়ন প্রকল্পের লোকজন টের পেয়ে তাকে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় ভুক্তভোগী নারী সহ অভিযুক্ত মফিজ উদ্দিন ও তার আরেক সহযোগী নারী হাসনা বেগমকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।