মিম আক্তার :বিশেষ প্রতিনিধি :
আজ ১৬ ডিসেম্বর। বাংলার বিজয়ের দিন। আজ থেকে ৫২ বছর আগে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাঙালী পেয়েছিলো মহান বিজয়। সেই জাতির বীর সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন গাজীপুরের শ্রীপুর উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলার সর্বস্তরের সংগঠন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সহ সর্বস্তরের মানুষ।
শনিবার (১৬ ডিসেম্বর) বিজয়ের প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শ্রীপুর (১২৮) উপজেলা কমিটি।
বিজয়ের প্রথম প্রহরে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি আব্দুল বাতেন বাচ্চু, সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদ উমর ফারুক মাহি, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সমাজ কল্যাণ সম্পাদক আজহার হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর ফকির, মহিলা বিষয়ক সম্পাদিকা মিম আক্তার, সদস্য জনি হাসান, সহ সংগঠনের সকল সদস্য বৃন্দ।