মিম আক্তার,
বিশেষ প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে ব্যাটারি চালিত অটোরিক্সা চাপায় মাহিয়া আক্তার (৯) নামের এক শিশু নিহত হয়েছে।
নিহত শিশু মাহিয়া আক্তার (৯) ময়মনসিংহের পাগলা থানার আমিনুল ইসলামের মেয়ে। সে শ্যারস স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল, মাহিয়া পরিবারের সাথে শ্রীপুরের মুলাইদ গ্রামে বসবাস করেতা।
১৫ ই জুন বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় মাহিয়া আক্তার নামে এক শিশু নিহত হয়েছে। মাহিয়ার বাবা আমিনুল ইসলাম দেশ টিভি বাংলা কে বলেন, বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। এসময় মাহিয়া মাওনা-বরমী আঞ্চলিক সড়ক পাড় হওয়ার সময় টেপিরবাড়িগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় সে। মাহিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে নিলে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) এফ এম নাসিম
দেশ টিভি বাংলা কে বলেন ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় মাহিয়া (৯) শিশুর মূ্ত্য হয়েছে, আইন গত ব্যাবস্তা নেওয়া হবে।