নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা-ফুলবাড়িয়া সংযোগ সড়কে বড়ই বাগান সংলগ্ন স্থানে ট্রাক-ইজিবাইক(অটো) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোট ছয়জন আহতের খবর জানাযায়। বুধবার (১৮ই ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭টার দিকে এ-ই ঘটনা ঘটে। ইজিবাইক চালকের(মানিক মিয়া) অবস্থা আশংকাজনক। তাকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সে সিমলা পাড়া গ্রামের কন্জু মিয়ার ছেলে বলে জানা যায়।
দুর্ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ইজিবাইকটি কারওয়ান বাজার থেকে মাওনা চৌরাস্তা অভিমুখে যাত্রা করছিল। পরে দুর্ঘটনা কবলিত স্থানে আসলে অপর দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ জন গুরুতর আহত হয়। স্থানীয় উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে।
প্রত্যক্ষদর্শী সিহাত বলেন, আমি আমার দেকানেই ছিলাম। হঠাৎ বিকট একটা শব্দ শুনতে পাই। পরে দেখি ইজিবাইক ও ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতলে পাঠাই।এই ঘটনায় মোট ছয় জন আহত হয়েছে। এদের মধ্যে ইজি বাইক চালকের অবস্থা গুরুতর।
এ ঘটনায় অভিযুক্ত ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। বেশ কয়েকটি স্থানে আটকের চেষ্টা করলেও তাতে কোন লাভ হয়নি।ব্যারিকেড ভেঙ্গে চলে যায় ঘাতক ট্রাক।