মোঃ আব্দুল বাতেন বাচ্চু,
নিজস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে গাজীপুর জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরের দিকে গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেকের হাতে এ স্মারকলিপি দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাজীপুর জেলার সভাপতি ইয়াসিন আরাফাত।
এসময় তাঁর সাথে ছিলেন ইসলামী ছাত্রশিবির গাজীপুর জেলার সেক্রেটারি ইঞ্জিনিয়ার ইসমাইল পাঠান, জেলা এইচআরডি সম্পাদক আনিসুর রহমান রুমি এবং জেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ।
মাদক নিয়ন্ত্রণ ও সমাজ থেকে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে এ স্মারকলিপি প্রদান করা হয় বলে জানিয়েছেন শিবিরের নেতারা।
তাঁরা বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি, যা আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই বিপদ মোকাবেলায় প্রশাসনের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে।”
তাঁরা আরো জানায়, গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার, মাদক ব্যবসায়ী চক্রের দৌরাত্ম্য ও তরুণদের মধ্যে মাদকাসক্তির বিস্তার সম্পর্কে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করেছে। তাই, প্রশাসনের পক্ষ থেকে কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি গ্রহণ করে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পূর্নব্যক্ত করেন গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক।
তিনি বলেন,’ আমরা মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছি। যেখানেই মাদকের সংবাদ পায় কালবিলম্ব না করে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকলে এগিয়ে আসলে মাদকের বিরুদ্ধে কাজ করা সহজ হবে।’